শিরোনাম :
দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অনিশ্চিত অভ্যুত্থানের দুই বছর : সিলেটের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিরা কে কোথায় শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাস খাদে, নারী-শিশুসহ নিহত ৪ সিলেটসহ বিভিন্ন সীমান্তের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি আনসার হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

কমলগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টারের নাম: / ৫৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২


অনলাইন ডেস্ক নিউজ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ  কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার(৪ ডিসেম্বর) সকাল১০টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুমি দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএস,ডি) আজিজুর রহমান, খাদ্য পরিদর্শক আশীষ কুমার রায়, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এল,এস,ডি) ইসমাম ইবনে খতীব, মিল মালিক কানু চন্দ্র দেব প্রমুখ।

চলতি মৌসুমে উপজেলায় অভ্যন্তরীন আমন ধান প্রতি কেজি ৩৩ টাকা দরে ১০৬০ মেট্টিক টন ও সিদ্ধ চাল প্রতি কেজি ৪৭ টাকা ও আতব চাল ৪৬ টাকা দরে ১৪৭৭ মেট্টিক টন ক্রয় করা হবে। এবার কমলগঞ্জের দুটি গুদামে মোট  ১০৬০ মেট্রিক টন ধান ও ১৪৭৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।


আরো সংবাদ পড়ুন...